ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত থেকে দেশে ফিরতে স্থলবন্দর খোলা থাকবে সপ্তাহে তিন দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিন দিন দেশে ফিরতে পারবেন। আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে রোবাবার, মঙ্গল ও বৃহস্পতিবার দেশে ফেরার জন্য স্থলবন্দরগুলো খোলা থাকবে। রোববার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

ডা. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের বহু মানুষ চিকিৎসা বা নানা কারণে ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। ভারতে ভ্রমণকারীদের মধ্যে অনেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা সরকারের যে সমস্ত নিয়মকানুন আছে, সেগুলোও প্রতিপালন করেন।

তিনি আরও বলেন, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দরগুলো দিয়ে (বেনাপোল, আখাউড়া, হিলি, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী সীমান্ত) সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর ও রেলস্টেশন দিয়ে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯৭ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে বলেও তথ্য দেন ডা. নাজমুল ইসলাম। এছাড়া গত বছর থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ৬৮৭ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102