ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা মসজিদে অগ্নিকাণ্ড, ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ জুলাই রোববার সকালে শহরের বাগরাকসা এলাকাস্থ ওই মসজিদের সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

মাইসাহেবা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের সিসিটিভি ও কম্পিউটার কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এতে ওই কক্ষে থাকা ৪ টনের একটি এসি, সিসিটিভি ক্যামেরা, মনিটর, রাউটার, চেয়ার-টেবিল, আইপিএসসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসেছিল। তবে এর আগেই মসজিদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। এতে সব মিলিয়ে ৬ লক্ষ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এদিকে খবর পেয়ে মাইসাহেবা মসজিদ পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মো. তারেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102