ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলতি মাসেই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

কোটা সংসার আন্দোলন থেকে সৃষ্টি হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের দুই শীর্ষ নেতা রাশেদ খান ও নুরুল হক নুরের মধ্যকার দ্বন্দ্বের অবসান হয়েছে। তাদের উভয়ের মধ্যে সৃষ্ট ক্ষণস্থায়ী এই বিভেদ দূর হওয়ার পর সিদ্ধান্ত হয়েছে চলতি মাসের ২০ জুলাইয়ের মধ্যে সাধারণ ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এর আগে ২ জুলাই শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানকে অব্যহতি দেন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ-এর সমন্বয়ক নুরুল হক নুর।

কিন্তু ৪ জুলাই পাল্টা জবাবে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ-এর সমন্বয়ক নামে কোনো পদ নেই উল্লেখ করে রাশেদ খান কারণ দর্শাতে বলে নুরুল হক নুরকে।

এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা হলে নুরুল হক নুর জানান, আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে- রাশেদ শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত। তিনি মেসেঞ্জার গ্রুপ খুলে বিভিন্ন মানুষের সম্পর্কে স্পর্শকাতর আলাপ করেছেন, গ্রুপিং করার চেষ্টা করেছেন; যা সংগঠনের স্বার্থবিরোধী। সংগঠনের শৃঙ্খলা রক্ষায় রাশেদকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে রাশেদ খান বলেন, ‘নুর অসাংগঠনিক কাজ করেছেন। তিনি ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক। যুগ্ম আহ্বায়ক তো আর আহ্বায়ককে বহিষ্কার করতে পারেন না। কমিটিও বিলুপ্ত করতে পারেন না। তাঁর কোনো এখতিয়ার নেই। যাদের মাধ্যমে এই সংগঠন তৈরি হয়েছে, কেউই ওই মিটিংয়ে ছিলেন না। তিনি এমন কেনো করলেন তার জবাব তিনিই দিতে পারবেন। আমাদের সংগে ব্যক্তিগত কোনো সমস্যা নেই।’

ঘনিষ্ঠ সূত্র জানায়, সংগঠনের নেতাকর্মীদের চাপে এরপরই নুর-এর সাথে আপোষ করে রাশেদ। এক ফেসবুক স্ট্যাটাসে দুজনের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে রাশেদ লেখেন, ‘দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ, যে কারণে মাঝেমাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিলো, সেটি আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে।

এ বিষয়ে নুরুল হক নুর জানান, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদের নতুন কাউন্সিল অনুষ্ঠিত হবে। রাশেদ ভুল বুঝতে পারায় তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে নির্বাচন কমিশন গঠন, ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102