ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুর বিভাগে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

রংপুর বিভাগে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় সংক্রমিত হয়ে ৫ নারীসহ আরও ১৫ জন মারা গেছেন। এছাড়াও একই সময়ে বিভাগে নতুন করে আরও ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ৫ দিনে ৭ নারীসহ ৬৩ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁয়ে ৩ জন, রংপুরে ৩ জন, পঞ্চগড় ও নীলফামারীতে ১ জন, লালমনিরহাটে ২ জন এবং কুড়িগ্রামে ১ জন মারা গেছেন।

এদিকে রংপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে কোনো বেড খালি নেই। তাই নতুন রোগী ভর্তি নেয়া হচ্ছে না। বিকল্প হিসেবে রমেক হাসপাতালে একটি নতুন ইউনিট খোলা হয়েছে।

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে। রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩৬৯ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২৮ হাজার ৯২৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৩১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম জানান, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে এবং বিভাগীয় নগরী রংপুরে সংক্রমণ হার আশংকাজনক ভাবে বেড়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102