ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়াইগ্রামে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামের জোনাইলে খ্রিষ্টান এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নির্যাতিতা নারী। অভিযুক্ত আশরাফুল ফকির স্থানীয় যুবলীগ নেতা ও চামটা ছিটকাগাড়ী গ্রামের বাহাদুর ফকিরের ছেলে। এ ঘটনায় গত রাতে থানায় লিখিত অভিযোগ করার পর পলাতক রয়েছে আশরাফুল।

নির্যাতিতা ওই নারী জানান, তারা দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করতেন। প্রায় ৬ মাস পূর্বে থেকে তিনি তার মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। তার স্বামী কুষ্টিয়াতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। সেই সুযোগে বিভিন্ন সময় বিরক্ত করতো আশরাফুল। রবিবার সকালে বাজার থেকে মুরগি ক্রয় করে বাড়ি ফেরার পথে পিছু নেয় আশরাফুল। জোনাইল ইউনিয়নের চামটা ছিটকাগাড়ী অসীমের বাড়ির কাছাকাছি পৌঁছলে আশরাফুল আকস্মিক তাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।
তার চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে আশরাফুল পালিয়ে যায়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, নির্যাতিতা নারী লিখিত অভিযোগ করায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102