ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক লাঞ্ছিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিককে লাঞ্ছিত হতে হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালটির করোনা ইউনিটে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিক অমিত মজুমদার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোষ্টের কুমিল্লা সংবাদদাতা ও জাগোকুমিল্লা নিউজ পোর্টালের উদ্যোক্তা।

অমিত গণমাধ্যমকে জানান, ‘কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক থেকে অনুমতি নিয়ে তিনি করোনা ইউনিটের সামনে দাঁড়িয়ে ছবি তোলতে চাইলে ওয়ার্ড মাস্টার আক্তার আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ পর্যায়ে আমাকে মারপিট করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।’

পরে উপস্থিত আনসার সদস্যরা তাকে উদ্ধার করেন বলে তিনি জানান।

অভিযুক্ত ওয়ার্ড মাস্টার আক্তার বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। ছবি না তুলে এখান থেকে তাকে চলে যেতে বলেছি।’

কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বলেন, অমিত মজুমদার আমার থেকে অনুমতি নিয়েই করোনা ইউনিটে গিয়েছিল। অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তদন্ত করে ওয়ার্ড মাস্টার আক্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102