ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের ৪০০ স্থানে গোলাগুলি, নিহত ১৫০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রজুড়ে চার শতাধিক স্থানে গোলাগুলির ঘটনায় ১৫০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সাপ্তাহিক ছুটির দিনে আঁতকে ওঠার মতো ঘটনাগুলো ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির অস্ত্র বিষয়ক সহিংসতা আর্কাইভের সংগ্রহ করা তথ্য অনুযায়ী শুক্রবার থেকে শুরু হওয়া এসব ঘটনা এখনো অব্যাহত আছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যায়ার শঙ্কা রয়েছে।

সিএনএন ওই প্রতিবেদনে আরো জানিয়েছে, শুধু নিউইয়র্কে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। ২০২০ সালে একই সময়ে নিউইয়র্কে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল। এক বছর পর এসে নিউইয়র্কে গোলাগুলির ঘটনা অন্তত ৪০ শতাংশ বেড়েছে।

শিকাগোতে শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৮৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরো বেশ কয়েকজন গুরুতর অবস্থায় আছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
সূত্র: সিএনএন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102