ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্ল্যাকমেইলের শিকার, নারী খেলোয়াড়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

সাবেক প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার, নারী খেলোয়াড়ের আত্মহত্যা

ভারতের জাতীয় পর্যায়ের কারাতে নারী খেলোয়াড় পামেলা অধিকারী আত্মহত্যা করেছেন।

রোববার রাতে হাওড়ার বালিতে তার বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খবর আনন্দবাজার।

এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছে তার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পামেলার বোন প্রিয়ঙ্কা অধিকারীর অভিযোগ, বছর দুয়েক ধরে সানি নামে যুবক আমার বোনের সম্পর্ক ছিল। এর মধ্যেই সানি অন্য একটি মেয়েকে বিয়ে করে। সানি আমার বোনের থেকে কৌশলে ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি নিয়েছিল। তা দেখিয়ে নানা সময়ে ব্ল্যাকমেল করত।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্ল্যাকমেইলের চাপে পড়েই ওই কিশোরী শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। নিশ্চিত হতে পুলিশ পামেলার আত্মীয় এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত সানির বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ।

পামেলার বাবা মলয় অধিকারী বলেছেন, মেয়ের সঙ্গে কী ঘটেছে এখনও আমরা বুঝতে পারছি না। কেন সে আত্মহত্যা করল জানি না। এ ভাবে মেয়েটা চলে যাবে মানতে পারছি না।

‘আমার মেয়ে খেলাধূলা, পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। ও খুব মিশুক ছিল,’ বলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102