ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৮ আরোহী নিয়ে রাশিয়ার প্লেন নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাশিয়ায় যাত্রীবাহী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এতে ২৮ জন আরোহী ছিলেন।

ওড়ার কিছুক্ষণ পর প্লেনটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।
সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স, রিয়া নোভস্তি এবং তাস স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, এএন-২৬ ফ্লাইটটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা যাচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটে থাকা ২৮ জনের মধ্যে ছয় জন ক্রু সদস্য ছিলেন এবং যাত্রীদের মধ্যে একটি বা দুটি শিশু ছিল।

কেন ফ্লাইটটি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী সংবাদ পাওয়া গেছে। একটি সূত্র সংবাদসংস্থা তাসকে বলেছে, উড়োজাহাজটি সমুদ্রে বিধ্বস্ত হতে পারে এবং আরেকটি সূত্র ইন্টারফ্যাক্সকে বলেছে, এটি পালানা শহরের কাছাকাছি একটি কয়লা খনির কাছে নেমে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দুটি হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে এবং উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছেন।

রাশিয়া একসময় প্লেন দুর্ঘটনার জন্য কুখ্যাত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে দেশটি এ বিষয়ে ব্যাপক উন্নতি করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102