ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরা মেডিকেলের ২৬ চিকিৎসককে একযোগে বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের ২৬ চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ও ১৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে।

আগামী ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পর দিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন সোমবার এ সরকারি নির্দেশে স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়, বর্ণিত চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

যশোরে জেনারেল হাসপাতালে বদলিকৃতরা হলেন— সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের ডা. মো. শরিফুজ্জামান, ডা. মো. আল মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা.হোসনে আরা হোসেন, ডা. মো. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।

অপরদিকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলিকৃতরা হলেন— ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মো. শামসুর রহমান, ডা. মো. ইনামুল হাফিজ, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. ফখরুল আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. মো. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. মো. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ২৬ চিকিৎসকের বদলির খবর নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে ১৬ জনকে ও ১০ জনকে যশোরে পদায়ন করা হয়েছে।

তিনি জানান, পদায়নকৃতরা সবাই ছিলেন সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের চিকিৎসক। তবে এ সংক্রান্ত চিঠি এখনও তিনি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102