ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৫৪৬ জনকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

চলমান করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রতিদিনিই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চলছে আইনশৃঙ্খলা বাহিনীসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লকডাউনে মঙ্গলবার পর্যন্ত গত ৬ দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জেলা সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন মার্কেট, হাট-বাজার, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় মোট ১৫৪৬ জন ব্যক্তিকে ৮ লাখ ৫০ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে এসব ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রয়েছে। করোনার সংক্রমণ রোধে লকডাউন প্রতিপালনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102