ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩৮৭ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

সিলেট বিভাগে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৮৭ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে এই আক্রান্ত শনাক্ত করা হয়। একই সময়ে সিলেট বিভাগে করোনায় প্রাণহানী হয়েছে আরও দুইজনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, নতুন সনাক্ত হওয়া ৩৮৭ জনের মধ্যে সর্বোচ্চ ১৯১ জন সিলেটের। আর বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৫৬ জন, সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ২৮ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন। আর এর মধ্য দিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৫৪ জনে। এর মধ্যে সিলেটের ১৮ হাজার ৬৩ জন, সুনামগঞ্জের ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জের ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারের ৩ হাজার ২৩৮ জন।

গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ২ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯৩ জনে। এর মধ্যে সিলেট জেলার ৪০০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ১৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ১০১ জন। আর এখন পর্যন্ত করোনামুক্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ২১৭ জনে। যার মধ্যে সিলেটের ১৬ হাজার ৫০২ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জের ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারের ২ হাজার ৭৫০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102