ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মগবাজারে বিস্ফোরণ: মারা গেলেন বাসযাত্রী সুভাষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৯ বার পঠিত

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তিনি সোমবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসায়ধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন সিটিটিসি পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার। তিনি বলেন, সুভাষ মগবাজারের ঘটনার শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

সিটিটিসি এ কর্মকর্তা বলেন, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার ছেলের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

সুভাষ (৬২) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৃত মনমহন সাহার ছেলে। তিনি ইসলামপুরে থাকতেন। ঘটনার সময় তিনি বাসযাত্রী ছিলেন। বিস্ফোরণে সুভাষ মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102