ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ফাইজারের টিকা কম কার্যকর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দেয়ার ক্ষেত্রে ফাইজারের টিকা কম কার্যকর। ইসরাইলে পরিচালিত এক নতুন গবেষণায় এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ইংল্যান্ডের কেন্টে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অনেক বেশি দুর্বল এই টিকা। ৬ই জুন পর্যন্ত পরীক্ষায় দেখা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ থামাতে এবং লক্ষণযুক্ত রোগ সৃষ্টি থামানোর ক্ষেত্রে ফাইজারের টিকা শতকরা ৬৪ ভাগ কার্যকর। কিন্তু মারাত্মক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি থেকে শতকরা ৯৩ ভাগ কার্যকর এই টিকা। ইসরাইলে সামাজিক দূরত্বের বিধিনিষেধ তুলে নেয়ার পর সেখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পায়। এরপর এই গবেষণা করে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারাই এই গবেষণার ফল প্রকাশ করেছে।

এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ফাইজারের মুখপাত্র। তবে তারা বলেছেন, অন্য গবেষণাগুলো থেকে দেখা যায় তাদের টিকা ডেল্টা ভ্যারিয়েন্ট সহ সব রকম ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম।
বৃটেনেও এই টিকার ফল একই রকম এসেছে। সেখানে মাত্র এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০ হাজার। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা শতকরা ৪৬ ভাগ বেশি। বৃটেনে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা মোট এক লাখ ৬১ হাজার ৯৮১। কিন্তু সেখানে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর সংখ্য কমে গেছে অনেক। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকাদান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ফাইজারের এক ডোজ টিকা দিলে লক্ষণযুক্ত অসুস্থতা থেকে শতকরা ৩৬ ভাগ কার্যকর হয়। ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষিত রাখে। এক্ষেত্রে অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকা কার্যকর শতকরা ৩০ ভাগ। কিন্তু দুই ডোজ টিকা সম্পন্ন হওযার পর ফাইজারের টিকা শতকরা ৯৬ ভাগ এবং এস্ট্রাজেনেকা শতকরা ৯২ ভাগ সুরক্ষা দেয়।

ইসরাইলের ৯৩ লাখ মানুষের শতকরা প্রায় ৬০ ভাগকে ফাইজারের টিকার কমপক্ষে একটি ডোজ টিকা দেয়া হয়েছে। এর ফলে সেখানে জানুয়ারিতে সংক্রমিতের সংখ্যা কমপক্ষে ১০ হাজার থেকে কমে গত মাসে এক অংকে পৌঁছেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102