ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চারজনের মৃত্যুর দিনে চট্টগ্রামে শনাক্ত ৬১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩৫ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৬১১ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২ হাজার ২০০ জনে।

বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬১১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৬৫ ও উপজেলার ১৪৬ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৪৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৩ জন, অ্যান্টিজেন টেস্টে ৮৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102