টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। ওপেনার সাইফ হাসানকে রানের খাতাই খুলতে দেননি পেসার ব্লেসিং মুজারাবানি। সাইফকে সরাসরি বোল্ড করে টাইগারদের সতর্কই করলেন ডানহাতি এই বোলার।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।
১৬ মাস পর টেস্ট একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর আগে থেকেই হাঁটুর ইনজুরিতে ভুগতে থাকার কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না তামিম ইকবালের।