ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভার্চুয়াল শুনানিতে ৫৫ দিনে ৭৩ হাজার কারাবন্দির জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৫ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধি-নিষেধের মধ্যে ৫৫ কার্যদিবসে সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে জামিনে মুক্তি পেয়েছেন ৭৩ হাজার হাজতি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ বুধবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন। গত ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসের এই তথ্য জানান তিনি। এই সময়ে এক লাখ ৪৩ হাজার ৯৬১ টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এক লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৭৩ হাজার ৭৫ জন কারাবন্দি জামিনে মুক্তি পেয়েছেন।

বিশেষ কর্মকর্তা আরো জানান, গত ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারা দেশে বিচারকার্য চলাকালে কোনো কোনো জেলায় স্থানীয় ‘বিধি-নিষেধের’ কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতে ভার্চুয়াল শুনানিতে ৬ হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং তিন হাজার ৪২০ জন কারাবন্দি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102