জামালপুরে গত ২৪ ঘন্টায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। যা জামালপুরে একদিনের হিসাবে সর্বোচ্চ করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, গত ২৪ ঘন্টায় ৩১১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৮০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ২১৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৯ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন সরিষাবাড়ী উপজেলায় নিজ বাসায় এবং ৩ জন জামালপুর জেনারেল হাসপাতালের কোভিট ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ নিয়ে জেলা সর্বমোট ৫৮ জনের মৃত্যু হয়েছে।