ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলতি মাসেই আসছে অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত

চলতি মাসেই কোভ্যাক্সের আওয়ায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। অ্যাস্ট্রাজেনেকার টিকার অভাবে যে ১৫ লাখ লোক দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছিলেন না তাদের অপেক্ষার অবসান ঘটতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার (৭ জুলাই) তাঁর বাসায় সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সপ্তাহে বা আগামী সপ্তাহে জাপান কোভ্যাক্সের আওতায় বড়সংখ্যক টিকার চালান পাঠাবে। কোভ্যাক্সের আওতায় বলে এটা বিনা মূল্যে পাব। জাপান থেকে আড়াই মিলিয়ন টিকা পেতে পারি।’

জাপান কোন টিকা দেবে- এমন প্রশ্নে তিনি বলেন, জাপানের কাছ থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। তাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে। এসব বড় বড় দেশ বহু টিকা সংগ্রহ করেছে বা লাইন আপ করে রেখেছে।

প্রসঙ্গত, টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে দুইভাবে টিকা সংগ্রহ করা হয়। প্রথমত, বিভিন্ন দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে টিকা কিনে দেয়। দ্বিতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশ কোভ্যাক্সকে টিকা কিনতে টাকা দেয়। ওই অর্থ দিয়ে কোভ্যাক্স প্রয়োজন অনুযায়ী টিকা কিনছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102