ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ট্রাকচাপায় দুই কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ট্রাকচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো- গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার মৃত. মজিবুর রহমানের ছেলে সামির হোসেন (১৬) ও একই এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে মো. হাসান (১০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেল নিয়ে সামির ও হাসান ঘুরতে বের হয়। এক পর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে গাজীপুরের দিকে গিয়ে আবার ফিরে আসার পথে বাইমাইলের ‘ময়লার পাহাড়’ (স্থানীয়দের কাছে পরিচিত) এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102