ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের টেকনাফে গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ সদরের মহেশখালিয়া পাড়া এলাকা থেকে রোকেয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, রোকেয়াকে হত্যা করা হয়েছে। তার মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে।

বুধবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. আজিজের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত রোকেয়া মো. আজিজের দ্বিতীয় স্ত্রী এবং হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ার মমতাজের মেয়ে। ঘটনার পর থেকেই স্বামী শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102