ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় ২৭ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৭১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৭ জেলায় ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছেন ৭৬ জন।

খুলনার চারটি হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ জন। এছাড়া যশোরে ১১ জন, সাতক্ষীরায় ১০ জন, চুয়াডাঙ্গায় ১০ জন, ঝিনাইদহে ৩ জন এবং বাগেরহাট ও মেহেরপুরে দুইজন মারা গেছেন।

এদিকে, রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা আক্রান্ত, ৯ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ৩, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং পাবনার একজন রয়েছেন।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিক্যালে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে করোনা আক্রান্ত ৫ জন আর উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু ঘটে।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোণার ৩ জন, শেরপুরের ৫ জন, জামালপুরের তিনজন রয়েছেন।

এছাড়া, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে ১০ ও বরগুনায় একজন রয়েছেন।

তাছাড়া সিলেটে ৩ জন, ফরিদপুরে ১৪ জন, টাঙ্গাইলে ১১ জন, চট্টগ্রামে ৯ জন, কিশোরগঞ্জে ৭ জন, মানিকগঞ্জে ২ জন এবং মাদারীপুর ও ঠাকুরগাঁওয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102