ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মমেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), নগরীর আকুয়া এলাকার শামসুল আলম (৭৫), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫), শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৭৫) ও ঝিনাইগাতী উপজেলার মোরশেদা বেগম (৬৫)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আব্দুল আজিজ (৪২), ডা. মোহাম্মদ মোস্তফা (৭৩), ফুলবাড়িয়া উপজেলার ইব্রাহিম মিয়া (৫০), নান্দাইলের রুপা বেগম (১৯), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৫০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), নেত্রকোনা সদরের হোসেন আলী (৮০), আব্দুল জব্বার (৯২), জামালপুর সদরের মোজাহিদ মিয়া (২২) ও আবু বকর (৫৯) এবং সরিষাবাড়ি উপজেলার নারগিস আক্তার (২২)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন মোট ৩৮১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় বেড়েছে করোনা শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩৬.৫৮ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102