ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে করোনা সংক্রমণ ৩ শতাংশ বেড়েছে: ডব্লিউএইচও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, গত সপ্তাহে বিশ্বব্যাপী ২৬ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রায় ৫৪ হাজার জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় সংক্রমণের হার ৩ শতাংশ বৃদ্ধি পেলেও মৃত্যুর হার ৭ শতাংশ হ্রাস পেয়েছে যা গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বুধবার জেনেভায় ডব্লিউএইচও একথা জানিয়েছে। খবর এএফপি’র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে করোনাভাইরাসে নতুন সংক্রমণের হার সংখ্যা সামান্য বেড়ে গেছে। গত সপ্তাহে ২৬ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনায় প্রায় ৫৪ হাজার জন প্রাণ হারিয়েছে। আগের সপ্তাহের তুলনায় মৃতের এ হার ৭ শতাংশ কম। ২০২০ সালের অক্টোবরের পর এ হার সর্বনিম্ন।

গত ২৬ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২৬ লাখ ৮৮ হাজার ৬৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৫৩ হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ১৮ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছে এবং ৩৯ লাখ ৭১ হাজার ৬৮৭ জন প্রাণ হারিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102