ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ৮ দিন পরে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

মাছ ধরতে গিয়ে কংশ নদীতে ডুবে নিখোঁজের ৮ দিন পর ভেসে উঠলো মাসুদ মিয়া (২২) নামে এক যুবকের লাশ। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও কলমাকান্দা উপজেলার সীমানা হাজিগঞ্জে ভেসে ওঠে লাশটি।

মাসুদ নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরোকোনা ইউনিয়নের বেতাটি গ্রামের দুদু মিয়ার ছেলে।

এর আগে গত ৩০ জুন বাড়ির অদূরে কংশ নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় খবর দিলে ২ জুলাই ফায়ার সার্ভিসের মাধ্যমে কিশোরগঞ্জের একটি ডুবুরী দল নিখোঁজ হওয়া স্থানে বেতাটি গ্রামে কংশ নদীতে অভিযান চালায়। দিনব্যাপী লাশের সন্ধান না পেয়ে বিকালে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয়। কিন্তু পরিবারের লোকজন খুঁজতে থাকে মাসুদকে।

আজ বৃহস্পতিবার হাজিগঞ্জে লাশ ভেসে ওঠার খবরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করে। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102