ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় প্রাণ গেলো স্ত্রীর, ভয়ে পালালেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক নারী মারা যান বুধবার রাতে। মৃত্যুর আগপর্যন্ত স্ত্রীর ওয়ার্ডের সঙ্গে সব যোগাযোগই রক্ষা করেছেন স্বামী। কিন্তু স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাকে ফোন দেয়া হলে তিনি তাও ধরেননি। এবিষয়ে চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, স্ত্রীর মৃত্যুর পর তার লাশ রেখে স্বামী পালিয়েছেন।

হাসপাতালে থাকা রোগীর বিবরণে দেখা যায় মৃত নারীর নাম আসমা আকতার। বয়স ৩৮ বছর। স্বামীর নাম মোজাম্মেল হক। বাসা নগরের আগ্রাবাদ মৌলভীপাড়া এলাকা।

হাসপাতাল থেকে জানানো হয়, আসমা করোনা ‘পজিটিভ’ ছিলেন। গত মঙ্গলবার হাসপাতালের করোনা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। করোনা ওয়ার্ডের রেড জোনে রেখে তার চিকিৎসা দেয়া হচ্ছিল।

হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা জানান, ভর্তির পর আসমাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। বুধবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রাত একটার দিকে তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102