ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৭১৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে আরও ৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

বর্তমানে চট্টগ্রামে সংক্রমণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত হয় ৬২ হাজার ৯১৩ জন। ফলে চট্টগ্রামে ক্রমশ বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১৪ উপজেলার প্রায় প্রতিটিতেই বেড়েছে সংক্রমণ। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায় ৫৮ জন। এছাড়া সীতাকুণ্ড উপজেলায় ৩৩ জন, ফটিকছড়ি উপজেলায় ২০ জন ও রাউজান উপজেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করা হলে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৭৭ জন এবং উপজেলায় ২৩৬ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে ৭ জন উপজেলায় এবং ২ জন নগরে। এ দফায় করোনা সংক্রমণ উপজেলাগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102