ads
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে দুই নারী শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপ্না রাণী ও মীনা নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: দুই নারী শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার (০৮ জুলাই) রাত ৯টার দিকে ওই নারী শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এছাড়া এ ঘটনায় আহত আরও ৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, আহত ১২ শ্রমিককে উদ্ধার করা হলেও ভবনের মধ্যে এখনো অনেকে আটকে আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানার ছয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় অনেক শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সোনারগাঁ-রূপগঞ্জ জোনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
তিনি জানান, এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয়।

তানহারুল ইসলাম আরও জানান, আগুনে ওই কারখানায় অনেক শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে রাত পৌঁনে আটটা পর্যন্ত কারও কোনো মৃত্যুর খবর জানা যায়নি বলে জানান তিনি।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত সময় নিউজকে বলেন, এসিল্যান্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করছে।

তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ইতোমধ্যে ওই কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় আটকা পড়া ১২ শ্রমিককে উদ্ধার করেছে।

#সময় নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102