ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

রাঙ্গামাটির কাপ্তাই-রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ই জুলাই) বিকেলে চন্দ্রঘোনা থানার আওতাধীন ২ নং রাইখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

রাতেই রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।

এতে পার্বত্য চট্টগ্রাম জনসংহিত সমিতির সদস্য মারা গেছে এমন খবরে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। কিন্তু এলাকাটিতে নেটওয়ার্ক না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

রাঙামাটি কাপ্তাই উপজেলার রাইখালি ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, আমিও স্থানীয়ভাবে গুলোগুলি বিষয়টি শুনেছি। বিভিন্নভাবে এলাকায় খবর নেয়ার চেষ্টা করছি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকার কারনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, বিকেলে গোলাগুলির খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে চলে যায়। তবে ঘটনার সাথে কারা জড়িত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102