ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল করোনায় মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহম্মেদ (৫২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরে যোগদান করেন। এর আগে খুলনার আঞ্চলিক ও অন্য জাতীয় দৈনিকে কাজ করেছেন।

তার বাড়ি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায়। পিতা মৃত মনসুর আহমেদ। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে।

গত ১ জুলাই থেকে করোনা উপসর্গ নিয়ে মোস্তফা কামাল নগরীর খালিশপুর আলমনগরে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি তিনি হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন।

বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। রাত ১২ টার পর থেকে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না। রাত একটায় অবস্থার অবনতি ঘটলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার জুম্মার নামাজ শেষে আলমনগরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুগান্তরের খুলনা ব্যুরোর রিপোর্টার নূর ইসলাম রকি এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102