ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই সময়ে জেলায় ৪০৫টি নমুনা পরীক্ষায় ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে আক্রান্তের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মৃতদের মধ্যে সদরে তিনজন, জীবননগরে একজন, দামুড়হুদায় তিনজন ও আলমডাঙ্গার দুইজন রয়েছেন। অন্যদিকে নতুন শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৬০ জন, আলমডাঙ্গায় ৩২ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ২৩ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৯৯ জনে। এদিন সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102