ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৪ বার পঠিত

আবাহওয়া অধিদফতর আজ শুক্রবার সকালে জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগরে রবিবার থেকে লঘুচাপের কারণে আগামী সোমবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে। তবে আগামী দুইদিন আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ঢাকায় আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে রোদ ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখা যায়। রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ুর (বর্ষা) সক্রিয়তা অনেকটাই কমে গেছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘আজকে ও কালকে- এই দুদিন বৃষ্টি একটু কম থাকবে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেট ও রাঙ্গামাটিতে বৃষ্টি একটু বেশি থাকবে। অন্যান্য অঞ্চলে এই দুইদিন বৃষ্টিপাত কম থাকবে। এরপর ১২ জুলাই থেকে বৃষ্টি একটু বাড়তে পারে কারণ তখন মৌসুমী বায়ুটা সক্রিয় হবে। তখন দেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে অতিভারী বৃষ্টি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগরে লঘুচাপ গঠিত হলে বাংলাদেশ থেকে দূরে হবে। এর প্রভাবটা সেভাবে বাংলাদেশে আসবে না। তবে হালকা প্রভাব পড়তে পারে। এটি নিম্নচাপে পরিণত হবে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।’ বর্ষাকালে লঘুচাপ হলে বৃষ্টিপাত বাড়ে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102