ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিল বনাম আর্জেন্টিনা; ফাইনালের আগে নতুন বিতর্কে নেইমার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনাল। রবিবার সকালে আন্তর্জাতিক ফুটবলের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মারকানায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ইকুয়েডারকে হারিয়ে ফাইনালে উঠেছে নেইমারের ব্রাজিল। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। ইতিমধ্যেই এই ফাইনাল নিয়ে উত্তেজনা চরমে।

ব্রাজিলের হয়ে নিজের ১ম কোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নেইমার। তার হাত ধরে ট্রফি জয়ের স্বপ্ন বুনছে ব্রাজিলিয়ানরাও। অথচ ফাইনালের আগে বিতর্কের জন্ম দিলেন পিএসজি তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন স্বয়ং তার দেশের সমর্থকদের ওপর! তার দাবি, ব্রাজিলিয়ানদের অনেকেই ফাইনালে তাদেরকে সমর্থন দিচ্ছেন না!

শুক্রবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এমন কথা লিখেন তিনি। নেইমার লিখেছেন, গর্ব এবং ভালোবাসার সঙ্গে বলতে চাই, আমি একজন ব্রাজিলিয়ান। আমার সারাজীবনের স্বপ্ন ছিলো ব্রাজিলের জাতীয় দলে খেলা এবং সমর্থকদের উল্লাস করতে দেখা। তাদের চিৎকার শোনা। যেকোন প্রতিযোগিতা সেটি হতে পারে খেলাধুলা, মডেলিং প্রতিযোগিতা, অস্কার কিংবা যাই হোক না কেন, আমি কখনো ব্রাজিলের বিপক্ষে যাবো না। যেখানে ব্রাজিল থাকবে আমি সেখানে থাকবো। কিন্তু যারা ব্রাজিলিয়ান অথচ ভিন্নভাবে চিন্তা করেন তাদের জন্য ঘৃণা।
এছাড়া লেখার অযোগ্য ভাষায় গালিও দেন নেইমার। নিচে আবার লিখে দেন, এটি শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের বিপক্ষে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102