ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেকের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৪জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭জন, নাটোরের ৪জন, পাবনা, জয়পুরহাট ও চুয়াডাঙ্গার একজন করে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৬জন করোনা পজেটিভ, ৮জন উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০জন। এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫২২জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১৩০জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৭৭শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮৩নমুনা পরীক্ষায় ১৭জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২০দশমিক ৪৮শতাংশ।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিক্যাল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়। এদের মধ্যে রাজশাহীর ১০জন, নওগাঁর ২জন, নাটোরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন করে মারা যান। মৃতদের মধ্যে ৩জন করোনা পজিটিভ, ১৫জন উপসর্গ নিয়ে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102