ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ করোনায় ও ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আজ সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭৬ জনের আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৪ জন। শনাক্তদের মধ্যে সদরে ৯৭ জন আর ভেড়ামারায় ৩৭ জন রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বেড়েই চলছে করোনা রোগীর চাপ। হাসাপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ২৯২ জন রোগী ভর্তি আছেন। যার মধ্যে ১৯২ জনই করোনায় আক্রান্ত। প্রায় ৭০ শতাংশ অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় মারা গেছে ১০ জন, সাতক্ষীরা ১০ জন, ময়মনসিংহ মেডিকেলে ১২ জন, লালমনিরহাটে ৩ জন, বরিশাল বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৩ জন এবং রাজশাহী বিভাগে ১৪ জন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102