ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেল ও ব্যাটারি চুরির অভিযোগে ৫ রেল কর্মচারীসহ গ্রেফতার ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

চট্টগ্রামে রেলের তেল ও ব্যাটারি চুরির অভিযোগে রেলওয়ের পাঁচ কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি ব্যাটারি ও ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

শুক্রবার (৯ জুলাই) দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আনোয়ার (৪০), মো. জাবেদ (৩০), সুমন শীল (৩৫), মো. আমজাদ (৬৫), মো. শহীদ (৪০), মামুন (৩৫) ও পারভেজ (৩০)। এদের মধ্যে মামুন চোরাই মালামাল বহনকারী পিকআপ চালক ও পারভেজ ওই গাড়ির হেলপার। বাকি পাঁচজন রেলের বিভিন্ন দফতরে স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিতে কর্মরত কর্মচারী বলে জানা গেছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক সালামত উল্ল্যাহ।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে রেলের ব্যাটারি চুরির দায়ে চারজন ও তেল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই গ্রেফতারদের আদালতে পাঠানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102