ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা : যশোরে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

যশোরে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। আর উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ।

করোনা সংক্রমণের এই হারের কারণে যশোর হাসপাতালে আক্রান্ত ও উপসর্গবাহী রোগীর চাপ অব্যাহত রয়েছে। শনিবার (১০ জুলাই) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪২ জন রোগী ভর্তি রয়েছেন।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে এসব নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় আক্রান্তের হার প্রায় ৪০ ভাগ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১২ জনে। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৬১ জন, সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৪ জন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহমেদ জানান, করোনা রোগীদের জন্য নির্ধারিত রেড ও ইয়েলো জোনে মোট ২৪২ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে রেড জোনে ভর্তি রয়েছেন ১৭৮ জন এবং ইয়েলো জোনে রয়েছেন ৬৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102