ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে রেফারি যিনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

মহামারি করোনায় কোপা আমেরিকা মাঠে গড়াবে কি না তা নিয়েই ছিল সংশয়। আর ১০ জাতীয় সেই টুর্নামেন্ট এখন ফাইনালের প্রস্তুতি নিচ্ছে।

যথারীতি ম্যাচগুলো শেষ হয়েই কেবল ফাইনালে আসেনি, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই ছিল শ্বাসরুদ্ধকর, টানটান উত্তেজনার।

আর ফাইনালে যেখানে লাতিন আমেরিকার দুই পরাশক্তির দ্বৈরথ সেখানে সমর্থকদের উৎকণ্ঠা আকাশচুম্বী। কোপায় এবার প্রতিটি ম্যাচই ছিল ঘটনাবহুল। প্রতিটি ম্যাচ নিয়ে লেখা যাবে দুর্দান্ত মহাকাব্য।

তবে এর মাঝেও আলোচনার ইস্যুতে ছিল রেফারিং। রেফারিকে কে নিয়ে নানা আলোচনা-সমালোচনা কোপায় অন্যরকম মাত্রা যোগ করেছে। তাই স্বভাবতই ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ের পরিচালক কারা তা নিয়ে কৌতূহল রয়েছে।

সেই কৌতূহল মিটিয়ে দিয়েছেন কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবল। তারা জানিয়েছে, মেসি-নেইমারদের ফাইনাল ম্যাচে রেফারিং করবেন উরুগুয়ের ৩৯ বছর বয়সী এস্তেবান ওস্তোজিচ। তিনি বাজাবেন কোপা আমেরিকার -২০২১ এর শেষ বাঁশি। পাশাপাশি লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কার্লোস বারেইরো এবং মার্টিন সোপি। আর ভিডিও এসিস্ট্যান্ট (প্রযুক্তি) রেফারি হিসেবে থাকবেন আন্দ্রেস কুনহা।

এবারের টুর্নামেন্টে উদ্বোধনটাও হয়েছে এস্তেবান ওস্তোজিচের বাঁশিতে। লুইস সুয়ারেজের দেশের এই রেফারি উদ্বোধনী ম্যাচসহ ৩টি ম্যাচ পরিচালনা করেছেন। যেখানে ১৫ বার কার্ড দেখিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে ২টি লাল কার্ড।

চলতি কোপায় আর্জেন্টিনার কোনো ম্যাচের দায়িত্ব পালন করেননি ওস্তোজিচ।

তথ্যসূত্র: মার্কা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102