ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ১২০০-র গণ্ডি ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ১২০০-র গণ্ডি ছাড়িয়েছে। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই সময়ের মধ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ।

শনিবার (১০ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ৬৫০। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৭১৬ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২০৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় ৩০০। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ১৪৫ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫৪ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪৩ হাজার।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৪ লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় আড়াই হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ৩৩ জন।

ভারতে কোভিডে মৃত্যুর দৈনিক সংখ্যা জুলাইয়ের প্রথম দিনের পর শনিবারই প্রথম হাজারের গণ্ডি পার করল। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। সেই সঙ্গে সংক্রমণের দৈনিক হারও আগের দিনের থেকে নিম্নমুখী হয়েছে। গত এক দিনে দেশটিতে টিকা পেয়েছেন সাড়ে ৩ লাখের বেশি মানুষ।

এদিকে ভারতের একাধিক রাজ্যে করোনার নতুন নতুন ধরনের সন্ধান মিলছে। শুক্রবার উত্তরপ্রদেশে করোনার শক্তিশালী কাপ্পা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আবার ত্রিপুরায় একসঙ্গে সন্ধান মিলেছে ৯০টি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর। যা রীতিমতো চিন্তার।

সূত্র: এএনআই

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102