ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর হাতিয়ায় হত্যাসহ ২৪ মামলার আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কালা ওরফে ইরাক (৪০) নামে ২৪ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৯ জুলাই) রাতে উপজলার নিঝুম দ্বীপে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কালা ওরফে ইরাক (৪০) নিঝুম দ্বীপের আদর্শ গ্রামের মাইনুদ্দিন ওরফে মনু মাঝির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে কালাকে নিঝুমদ্বীপ ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। আসামি কালার বিরুদ্ধে ইউপি সদস্য রবীন্দ্র ও সোনাদিয়ার জুবায়েরসহ চারটি হত্যা, দুটি অস্ত্র, পাঁচটি ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি কালার বিরুদ্ধে ইউপি সদস্য হত্যাসহ ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। শনিবার (১০ জুলাই) দুপুরের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102