ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিংড়ায় প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

নাটোর প্রতিনিধিঃ সিংড়ায় এক মানসিক প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে ওই কিশোরীর বাবা সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত শিক্ষক আব্দুল গফুর খাঁ চান পলাতক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দারিদ্রতার অভাবে সিংড়া উপজেলার বিলদহর গ্রামের ১২ বছরের এক মানসিক প্রতিবন্ধি মেয়েকে প্রায় এক বছর পূর্বে পাশবর্তী রৌধি চামারি গ্রামের সাবেক শিক্ষক আব্দুল গফুর খাঁ চান এর বাড়িতে রেখে আসে প্রতিবেশী জনৈক পপি খাতুন।

গত ৪জুলাই রাতে ওই প্রতিবন্ধি কিশোরীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করেন বাড়ির কর্তা অভিযুক্ত সাবেক শিক্ষক। পরের দিন ওই ধর্ষিতা কিশোরী শারিরীক ভাবে অসুস্থ্যবোধ করলে পরিবারের লোকজন তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি কাউকে না জানাতে ধর্ষিতার পরিবারকে অভিযুক্ত ব্যাক্তির পক্ষ থেকে দেয়া হয় হুমকি-ধামকি। অবশেষে শুক্রবার রাতে ভয়ভীতি ও হুমকি-ধামকি উপেক্ষা করে ধর্ষিতা কিশোরীর বাবা-মা থানায় এলে সেখানেও বাঁধা প্রদান করেন ধর্ষক শিক্ষকের লোকজন।

এসময় পুলিশ থানা মোড় এলাকা থেকে দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ধর্ষিতা কিশোরীর বাবার পক্ষ থেকে রাতেই মামলা নেয়া হয়েছে। আর ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102