ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী কাউকেই ছাড় দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ঘটনাটি মর্মান্তিক। দুটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত রিপোর্টে যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে।

আজ শনিবার দুপুরে রূপগঞ্জের কর্ণগোপে সেজুন জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যারা মারা গেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করি। প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা করা হবে। আহত যারা বেঁচে আছেন তাদের চিকিৎসা খরচ দেওয়া হবে। একটা দুর্ঘটনায় অনেকগুলো মানুষ মারা গেছে। মামলা তো হবেই। তদন্ত হবে। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিচার হবে। তবে তদন্ত শেষ না হওয়ার আগে কিছুই বলছি না। তদন্তে দোষী প্রমাণ হলে অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস আগুন নেভানো ও উদ্ধার কাজ শুরু করে। ইউএনও, ডিসি-এসপি ঘটনাস্থলে ছুটে আসেন। ভবনের নির্মাণ কাজ ও শ্রমিকদের তদারিকতে ত্রুটি থাকলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, একসাথে এতজন লোকের প্রাণহানিতে সারা দেশে স্তবিরতা বিরাজ করছে। দেখলাম প্রথমে তিনজন, পরে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কিছু জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মালিকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102