ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৭ বার পঠিত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এম. এ. লতিফুর রহমান (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরির সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে সড়কে পড়ে ছিলেন ওই পুলিশ সদস্য। তখন সেখানকার লোকজন তাকে উদ্ধার করে সাভার থেকে ফিরে আসা একটি অ্যাম্বুলেন্সে তাকে তুলে দিয়ে হাসপাতালে পাঠান। গুরুতর আহতাবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার আইডি কার্ড থেকে নাম-ঠিকানা পাওয়া গেছে। তিনি শাহবাগ থানার হাইকোর্ট মাজার মসজিদের উত্তর গেটে ডিউটি করতেন। ডিউটি শেষে যাত্রাবাড়ীর বাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

পুলিশের এই পরিদর্শক আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানোর পর নিউ মার্কেট ও শাহবাগ থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102