ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা’কে বাঁচাতে মেয়ের আকুতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধি; পটুয়াখালীর সবুজবাগ প্রথম লেন নিবাসী চার মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ৬০ বছর বয়সী আলেয়া বেগম। তিনি গত দুই বছর যাবত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করাতে গিয়ে বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। অপারেশন এবং কেমোথেরাপিতে এ পর্যন্ত প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়েছে। মায়ের চিকিৎসার জন্য এখন প্রতি মাসে ৪০/৫০ হাজার টাকার দরকার হয় বলে জানিয়েছেন আলেয়া বেগমের মেয়ে শিরিন আক্তার।

জানা যায়, আলেয়া বেগমের স্বামী জালাল আহাম্মেদ গত তিন মাস পূর্বে হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুর পূর্বে জায়গা জমি বিক্রি করে স্ত্রী আলেয়া বেগমের চিকিৎসা করিয়েছেন জালাল আহাম্মেদ। কিন্তু বর্তমানে পরিবারটি নিস্ব এবং অসহায় হয়ে পড়েছে। তাদের মেয়ে শিরিন আক্তার শিক্ষকতা করে সংসার চালাচ্ছেন। প্রতি মাসে মায়ের চিকিৎসার খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে মেয়ের জন্য।

সরেজমিন গিয়ে জানা গেছে, আলেয়া বেগম ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। জমি বিক্রি এবং ধার দেনা করে দের বছর যাবত তাকে কেমো থেরাপী দেয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা বিআরবি হসপিটালের অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন (লে.কর্নেল অব) এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকেরা বলেছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পি-ে পরিণত হয়। স্তনের ক্যান্সার নির্ণয় ও নিরাময়ে রোগীর পরিস্থিতি ভেদে প্রতি মাসে খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা।

শিরিন আক্তারের মায়ের চিকিৎসা সহযোগিতার জন্য সমাজের বিত্তবানরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন- ০১৭৯৬৭৯৯৮১২ (বিকাশ) এবং ০১৭৫৭৬৫৩০৮৮ (নগদ)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102