ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৩৩ জেলায় ১৭১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হযে ও উপসর্গ নিয়ে খুলনা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের ৩৩ জেলায় ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার অন্যতম হটস্পট খুলনা বিভাগেই মারা গেছেন ৬০ জন।

কতুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে খুলনায় ১৪ জন, কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে ৭ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, মাগুরায় ৪ জন, ঝিনাইদহে ৩ জন এবং বাগেরহাটের ২ জন রয়েছেন।

এদিকে, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে মারা গেছে ২১ জন। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৮ জন, নওগাঁর ২ এবং পাবনার একজন রয়েছেন।

মৃত ব্যক্তিদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী জেলায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ।

এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে রংপুরে ৬ জন, গাইবান্ধায় ৩ জন, দিনাজপুরে ৫ জন এবং ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে ৭ জন মারা যান।

অন্যদিকে, চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১৪ জন। যা এই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এদিকে, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। এরমধ্যে একজন করোনা আক্রান্ত এবং ১৩ জনের উপসর্গ ছিলো।

এছাড়া বরিশালে ১০ জন, ফরিদপুরে ১১ জন, টাঙ্গাইলে ৬ জন, নেত্রকোণায় ২ জন, সিরাজগঞ্জে ২ জন এবং শেরপুর, জামালপুর ও বরগুনায় তিনজনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102