ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল শ্রমিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে কালু কর্মকার (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত কালু কর্মকার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের বিরল কর্মকারের ছেলে।

রবিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকার মুসরাজের বোনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে বেলাল হোসেন নামে এক আনসার সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারের রিফুজিপাড়া গ্রামের মুসরাজের বোনের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকটিতে রবিবার সকাল সোয়া ১০টার দিকে কালু কর্মকার কাজ করতে গিয়ে পড়ে যায়। এসময় পার্শ্ববর্তী এলাকায় চেকপোস্টে ডিউটিরত আনসার বাহিনীর সদস্য বেলাল হোসেন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কালু কর্মকারকে মৃত ঘোষণা করেন। অসুস্থ আনসার সদস্য বেলাল হোসেনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102