ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনান্ডোই জিতলেন গোল্ডেন বুট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইংল্যান্ডকে বোকা বানিয়ে ট্রফি জিতে নিল ইতালি।

রুদ্ধশ্বাস ম্যাচটির ফল নির্ধারিত হয় টাইব্রেকারে। ৩-২ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে রবার্তো মানচিনির ইতালি।

এদিকে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। আসর থেকে বিদায় নিলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নিয়েছেন রোনাল্ডো।

আসরে ৫টি গোল করেছেন রোনাল্ডো। চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকের গোলও ৫টি। তবে তার চেয়ে রোনাল্ডো এগিয়েছেন অ্যাসিস্ট করার কারণে।

রোনালদোর নামের পাশে একটি অ্যাসিস্টও রয়েছে। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই।

গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে দুটি, ফ্রান্সের বিপক্ষে দুটি এবং জার্মানির বিপক্ষে গোল করেছেন একটি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ৫ গোল করে ফেলেছিলেন সিআর সেভেন।

তবে ফাইনালে ওঠা ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সামনে ছিল একই সুযোগ। সেমিফাইনাল পর্যন্ত ৪টি গোল করেছিলেন তিনি। কিন্তু ফাইনালে উঠে সুযোগটা কাজে লাগাতে পারেননি। যার ফলে রোনাল্ডোকেও পেছনে ফেলা সম্ভব হয়নি।

এক নজরে ইউরোর সর্বোচ্চ গোলদাতার তালিকা-

রোনাল্ডো (পর্তুগাল)- ৫ গোল, এক অ্যাসিস্ট।
প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র)- ৫ গোল।
হ্যারি কেন (ইংল্যান্ড)- ৪ গোল।
রোমেলো লুকাকু (বেলজিয়াম)- ৪ গোল।
করিম বেনজেমা (ফ্রান্স)- ৪ গোল
এমিল ফোর্সবার্গ (সুইডেন)- ৪ গোল, এক অ্যাসিস্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102