ads
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে তরুণীকে ফোনে ডেকে ৩ বন্ধু মিলে ধর্ষণ, প্রেমিক কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৭ বার পঠিত

দিনাজপুরে ফোনে ডেকে এনে তিন বন্ধু মিলে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল আসামি শেফাউল ইসলাম ওরফে ইমরানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে খানসামা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে এ ঘটনা ঘটে।

পরে শনিবার (১০ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। মামলার পরে ওইদিন রাতেই মূল আসামি শেফাউলকে গ্রেফতার করে পুলিশ। তিনি খানসামা উপজেলার শাহাদাত হোসেনের ছেলে।

তবে অপর দুই আসামি সুজন ইসলাম (২২) ও মুকুল শর্মা (২৩) পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০-২৫ দিন আগে সেফাউল ইসলাম ওরফে ইমরান ও ভুক্তভোগীর মোবাইলে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ভুক্তভোগী গ্রামের দুই যুবক সুজন ও মুকুল সহযোগিতা নেয় এ ব্যাপারে।

পরে গত শুক্রবার রাতে ফোন করে জরুরি কথা আছে বলে প্রেমিকাকে দেখা করতে বলেন শেফাউল। এ সময় বাড়ির বাইরে এলে প্রেমিক শেফাউল এবং দুই সহযোগী সুজন ও মুকুল তাকে তুলে নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের নিয়ে যান।

সেখানে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দিয়ে পালাক্রমে তিন বন্ধু মিলে ধর্ষণ করেন। এরপর তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান তারা। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও পরনের কামিজ নিয়ে যান।

পরে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগীকে দেখতে পায়। এ সময় এলাকাবাসী কাপড় জোগাড় করে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বলেন, রোববার (১১ জুলাই) বিকেলে ভুক্তভোগীর দেয়া মামলায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102