ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্ধেক যাত্রী নিয়ে ঈদের আগেই চালু হচ্ছে ট্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ সোমবার (১২ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট দেওয়া হবে না। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেওয়া হবে। মঙ্গলবার (১৩ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে সে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনের সংখ্যা কম হবে বলে জানান তিনি।

এদিকে আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে চলমান বিধি-নিষেধও শিথিল করতে যাচ্ছে সরকার। ঈদ সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালুর চিন্তা করা হচ্ছে। আর ১৫ জুলাই থেকে রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদ সামনে রেখে গণপরিবহন ও শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তা-ভাবনা রয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনো কোনো ফাইল আসেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102