ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওয়াসা ও গণপূর্তের ৩ ভবনে এডিসের লার্ভা, লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫১ বার পঠিত

ওয়াসা ও গণপূর্ত মালিকানাধীন ৩ ভবনসহ ১৭ ভবনের মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ছয়টি ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জুলাই) কর্পোরেশনের ২-৫ ও ১০ নম্বর অঞ্চলের আনিক ও সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে নগরীর এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অঞ্চল-১ এর আনিক মেরীনা নাজনীন ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এর আনিকের তত্ত্বাবধানে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ১০নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার ৫০টি ভবন পরিদর্শন করেন।

এ সময় রাজারবাগ পুলিশ লাইনস্থ টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন ৩টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর ১৪ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ ট্যানারি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি ১৫টি স্থাপনা পরিদর্শন করেন এবং গ্রিন এগ্রো ট্যানারিতে মশার লার্ভা পাওয়ায় ট্যানারি মালিককে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

অঞ্চল-৪ এর আনিক মো. হায়দর আলী কাজী আলাউদ্দিন রোড ২৫টি বাড়ি ও নির্মাণধীন ভবন পরিদর্শন করেন। এ সময় আজাহার মার্কেটের বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার এবং একটি বাড়ির ছাদে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও ২২টি বাড়ির মালিককে ছাদে জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য নির্দেশনা প্রদান করেন। অঞ্চল ৫ এর আনিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ৫০নং ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ২০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় ১টি বাড়ি ও ১টি দোকানে লার্ভা পাওয়ায় ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান আগামীকালও চলমান থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102